স্টাফ রিপোর্টার >>>
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুর জেলা বিএনপি’র অন্যতম সহ-সভাপতি, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের প্রিয়মূখ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস. এম মাহফুজুর রহমান বাচ্চু সরকার।এসময় তিনি বলেন, আমি সকল’কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল-আযহা। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব। আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি, আমিন।