জিয়া (শিবপুর) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুলের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফ্রান্স প্রবাসী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার সাবেক ইঞ্জিনিয়ার, সয়েল অ্যান্ড স্কিন গার্মেন্টস বায়িং হাউজের ব্যবস্থাপনা পরিচালক এবং পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হকের বড় ভাই মোজাম্মেল হক এবং শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক।অনুষ্ঠানে প্রধান অতিথিদের প্রতিনিধিরা জানান, ইঞ্জিনিয়ার মো. এনামুল হক পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুলের পাশে সবসময় থাকবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক নৃত্য, দলীয় নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহিন মিয়া।