সরওয়ার কামাল কক্সবাজার
মহেশখালীতে রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ২৭ নভেম্বর বিকালে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সিরাজুল মোস্তফা বাঁশি, তরুণ বিএনপি নেতা আ.স.ম জাহেদুল হক নাহিদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।