প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে তিনি অত্যন্ত চাঞ্চল্যকর সব অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন। বই আকারে প্রকাশিত এই ডায়েরিতে ক্যাথলিক চার্চের সাবেক এই প্রধান দাবি করেছেন যে, জীবদ্দশায় তিনি তিনবার শয়তানকে নিজ চোখে দেখেছেন। এমনকি একবার তার কাছে ‘নরকের দরজা’ দৃশ্যমান হয়েছিল বলেও তিনি উল্লেখ করেছেন। পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চান পোপ।
২০২১ সালের একটি নোটে ফ্রান্সিস শয়তানকে দেখার তিনটি পৃথক ঘটনার বিবরণ দিয়েছেন। তার দাবি অনুযায়ী, প্রথমবার তিনি একটি গাড়ি থেকে শয়তানের উপস্থিতি টের পান। দ্বিতীয়বার প্রার্থনারত অবস্থায় গির্জার গ্যালারিতে এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় শয়তান তার সামনে এসেছিল। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, শয়তানের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ ও তীব্র, যা ভোলা অসম্ভব। তিনি শয়তানের চোখের ভয়ংকর চাহনিকে আগুনের শিখার মতো জ্বলন্ত হিসেবে বর্ণনা করেছেন। দ্বিতীয়বারের অভিজ্ঞতা সম্পর্কে তার বর্ণনা, ‘সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল।
বুয়েনস আয়ার্সের আর্চবিশপ থাকাকালীন একটি কারমেলাইট চ্যাপেলে প্রথম শয়তানের মুখোমুখি হওয়ার কথা তিনি জানান। এছাড়া ২০১৮ সালে চিলি সফর এবং পরবর্তীতে রোমে ফেরার পর বিভিন্ন বৈঠকে তিনি শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন। ফ্রান্সিস লিখেছেন, ‘আমি তাকে দেখেছি এবং তার কণ্ঠ শুনেছি। সে ছিল বিজয়ীর মতো, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে।’ তবে তিনি এও উল্লেখ করেছেন যে, পরম করুণাময় ঈশ্বর তাকে এসব অতিপ্রাকৃত সাক্ষাৎ থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।
ডায়েরিতে ২০১৮ সালের জুনের এক রাতের ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরে পোপ লিখেছেন, ঘুমানোর প্রস্তুতির সময় তিনি হঠাৎ ‘নরকের দরজা’ দেখতে পান। সে সময় আতঙ্কিত হয়ে আত্মরক্ষার উপায় হিসেবে তিনি জপমালা বা রোজারি হাতে তুলে নিয়েছিলেন। তিনি সতর্ক করে লিখেছিলেন, নরকের দরজার কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক, কারণ সেখান থেকে বেরিয়ে আসা আগুনের শিখা যে কাউকে পুড়িয়ে ফেলতে পারে। ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেন তিনি। তিনি লিখেছেন, ‘আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, আর এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম।
২০১৮ সালের চিলি সফর নিয়ে ডায়েরিতে নিজের অনুশোচনার কথাও প্রকাশ করেছেন ফ্রান্সিস। তৎকালীন সময়ে এক ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ধামাচাপা দেওয়ার ঘটনায় তিনি বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সংকটময় পরিস্থিতি তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছিল। ২০২১ সালের এক নোটে তিনি স্বীকার করেন, ওই সময়ে কী ঘটেছিল তা মেনে নেওয়া তার জন্য কঠিন ছিল এবং তিনি বুঝতে পারেননি পরিস্থিতি এতটা গুরুতর পর্যায়ে চলে গিয়েছিল। আগেরবারের চেয়েও বেশি তীব্র ছিল সেই দৃষ্টি। কিন্তু অভিযুক্ত বিশপের পক্ষ নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
ভ্যাটিকানের ধর্মবিশ্বাসবিষয়ক দপ্তরের প্রধান ও পোপের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশ করা হলো। ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হওয়া ফ্রান্সিস ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ডায়েরিতে লেখা এসব ঘটনা ব্যক্তিগত উপলব্ধি ও দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস বইয়ে তার ব্যক্তিগত ডায়েরির এসব তথ্য উঠে এসেছে।
সূত্র: মানবজমিন