এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং পুনরায় দায়িত্ব গ্রহণের পর কোম্পানিটির শেয়ার বাজারে বড় ধরনের উত্থান ঘটেছে। এই পরিবর্তনের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন এনভিডিয়ার শেয়ার থেকে প্রায় দেড় কোটি ডলার মুনাফা হয়েছে বলে জানা গেছে। অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর হুয়াং পদত্যাগ করেছিলেন, কিন্তু ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপে এনভিডিয়া বোর্ড তাকে পুনরায় ফিরিয়ে আনে। প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের রাজি করিয়ে এই চুক্তিতে পৌঁছান। জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শেয়ার বাজারে এনভিডিয়ার মূল্য ৩১.৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে কোম্পানিটির বাজারমূল্যে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত যুক্ত হয়েছে। এই ইতিবাচক প্রভাব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারেও ছড়িয়ে পড়ে, যার ফলে তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের ব্যক্তিগত পোর্টফোলিওতে এনভিডিয়ার প্রায় ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে।
এদিকে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং এই শেয়ার লেনদেনের পেছনে থাকা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে, প্রি-মার্কেট লেনদেনে বর্তমানে এনভিডিয়ার শেয়ার দর কিছুটা নিম্নমুখী। সূত্র: দ্য গার্ডিয়ান।
সূত্র: যুগান্তর