পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন পেটে ছুরিকাহত হয়েছেন। এছাড়া শুভ ব্রহ্মচারী নামে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থী আহত হন। সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে প্রথমে ঘটনার সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা হলের নিচতলায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সংঘর্ষের পেছনে মূল কারণ ও বিবরণ
খোঁজ নিয়ে জানা যায়, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন আগে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করতেন। পরবর্তীতে তিনি ডাবল বেডের একটি কক্ষে স্থানান্তরিত হওয়ার সময় তার পূর্বের সিটটিতে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে বসান। কিন্তু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে প্রবল আপত্তি জানান। তিনি উক্ত কক্ষে গিয়ে তোশক-আসবাাবপত্র সরিয়ে নিজ অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে উঠানোর চেষ্টা করলে মূল বিরোধের সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম-এর অনুসারী নেতাকর্মীরা তর্কাতর্কি ও মারামারিতে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ সম্পাদকপন্থী কর্মী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের অনুসারীরা আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে উভয় পক্ষের সদস্যরা হলের নিচতলায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারি ছড়িয়ে পড়ে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটলে উত্তেজনা আরও বাড়ে। ।
অস্ত্রের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য
সংঘর্ষের একপর্যায়ে সভাপতি গ্রুপের অনুসারীরা নিচতলার গেস্ট রুমে আশ্রয় নিলে সাধারণ সম্পাদকপন্থী সমর্থকরা বাইর থেকে দরজা ভাঙার চেষ্টা চালায়। পরবর্তীতে অবরুদ্ধরা জানালা ভেঙে পেছনের দিক দিয়ে পালিয়ে যান।
- সাধারণ সম্পাদকপন্থী নেতাকর্মীদের দাবি, গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। তাদের অস্ত্রসহ আটকের চেষ্টা করা হলে তারা পালিয়ে যান।
- নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কক্ষ ও সিট ভাগাভাগি নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করার পর সংঘাত ও ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
- সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দাবি করেন, সভাপতির নিজস্ব দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে এবং তারা দায় এড়াতে অপরের ওপর দোষ চাপাচ্ছে।
প্রশাসন ও পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান গভীর রাতে নিশ্চিত করেন যে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠনের কাজ চলছে। অন্যদিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, হলের সিট বণ্টন নিয়ে বিরোধ থেকে ঘটনার সূত্রপাত হয় এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে এবং তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ