আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়টি সামনে রেখে বর্তমান রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অস্থিতিশীলতা বেড়েছে। বিভিন্ন জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে রাজপথের দীর্ঘদিনের পুরনো শরিকদের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য সুসংহত করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বোমা হামলা, যানবাহন সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা নিয়ে সর্বত্র এখন উদ্বেগ-উৎকণ্ঠা। সেই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না।
বিএনপি সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মাথায় গত ২০শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে ওই বৈঠকে শরিক নেতারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন যে, সরকার পরিচালনায় তাদের মতামত নেয়া হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের অংশীদারিত্ব নেই। গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকেই পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। বিশেষ করে ২০ দলীয় জোটের শরিকদের উপেক্ষা করে যুগপৎ আন্দোলনের নতুন মিত্রদের বেশি প্রাধান্য দেয়া এবং ক্ষমতা ভাগাভাগির প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি থাকায় শরিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। সেখান থেকে নেতাদের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত পুরনো শরিকদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্পষ্টভাবেই জানিয়েছেন যে, বিএনপি’র সঙ্গে তাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন ও রেইনবো নেশন তৈরির যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা বাস্তবায়নের কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। এছাড়া সুশাসন প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির বিষয়েও শরিকরা ক্রমাগত সমালোচনা করে আসছেন। রাজপথের লড়াইয়ে বছরের পর বছর পাশে থাকা সত্ত্বেও এখন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ পুরনো শরিকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোসহ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ তুলছেন তারা। শরিকদের অভিযোগ, যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহয।
বর্তমানে বিএনপি’র অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাতেও কিছুটা পরিবর্তনের প্রভাব পড়ছে। অতীতে দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শরিকদের সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষা করতেন। মির্জা ফখরুল বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় দলীয় কাজে সক্রিয় নন এবং নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় শরিকদের সঙ্গে যোগাযোগ আগের মতো সচল রাখা সম্ভব হচ্ছে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর অবস্থানের ভিন্নতা দূরত্বকে আরও বাড়িয়ে তুলেছে।
তবে সাম্প্রতিক অস্থিরতা এবং নাশকতা দমনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন করে সক্রিয় হয়েছেন। গত সোমবার দুপুরে তিনি ন্যাশনাল সিটিজেনস পার্টি- এনসিপি’র তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ১৮ই নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও জাতীয় ঐক্যের ওপর জোর দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই নতুন উদ্যোগ দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় একটি ইতিবাচক পথ দেখাতে পারে, যদিও এই উদ্যোগ শরিকদের পুরনো ক্ষোভ দূর করতে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে। যার মূল লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানো। হঠাৎ দেশ জুড়ে চলতে থাকা নাশকতা, অস্থিতিশীলতার আশঙ্কা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন করে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর নয়া এই উদ্যোগে সেখানে আলোর পথ দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক।
সূত্র: মানবজমিন