মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন, মোঃ সাকোয়াত হোসেন শাহিন (৫৫)। তিনি চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। তাঁর পিতার নাম মোঃ আফছার আলী এবং মাতার নাম আনোয়ারা।তাঁর বাড়ি উত্তর মকির চর, দেওয়ানগঞ্জ, জামালপুর।অপরজন হলেন মোঃ শফিকুল ইসলাম (৪৫)। তিনি পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর পিতার নাম মৃত মকবুল হোসেন এবং মাতার নাম মৃত সবেদা বেগম। তাঁর বাড়ি ডিগ্রীরচর, পাররামরামপুর ইউনিয়ন, দেওয়ানগঞ্জ, জামালপুর।