ফারুকুর রহমান বিনজু, পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে সুচক্রদন্ডী পল্লী মঙ্গল সমিতির উদ্যােগে শিবমন্দীর প্রঙ্গনে প্রতিবছরের ন্যায় এইবারও জাক জমক ভাবে ১৯তম রাস উদযাপন মহোৎসব ৪দিন ব্যাপি অনুস্টিত হতে যাচ্ছে।রবিবার (২২নভেম্বর)রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি রনজিত দের সভাপতিত্বে, এডভোকেট আকাশ দে সঞ্চলনায় অনুস্টিত ১ম দিনের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম।এতে তিনি বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,উৎসব যার যার,দেশ সবার।সংখ্যালুঘু বলতে কিছুই নাই।এই দেশ,আমার আপনার, সবার।বাইরে গেলে দেশের নাম জিজ্ঞেসা করলে আমরা বলি বাংলাদেশ।সুতরাং এই সুন্দর কেউ বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া যাবে না।আমরা এখনো আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিই নাই।এই সময়ে বিশেষ অতিথি ছিলেন,খরনা বিএনপির নেতা মফজল আহমদ চেয়ারম্যান,পৌর বিএনপির নেতা মেয়রপ্রার্থী তৌহিদুল আলম,উদ্বোধক ছিলেন সমিজ সেন বাবু(অধ্যক্ষ),শ্রীমাৎ স্বামী উমেনানন্দ গিরি মহারাজ,অধ্যাপক রুপন কান্তি ধর, শুভেচ্ছা বক্তব্য রাখেন রাস উদযাপন মহোৎসবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন মুন্না,স্বাগত বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সমিতির সভাপতি বাবু সতীশ শীল ও সাধারণ সম্পাদক রুপকদে প্রমুখ।৪দিন ব্যাপি অনুস্টিত রাস উৎসবে বিশিস্ট শিল্পীদের কীর্তন ,মঙ্গল শোভাযাত্রা,গীতাপাঠ,ধর্মীয় সাংস্কৃতি অনুস্টান,ধর্মাসভা,গুণি সংবর্ধনা,অধিবাস,ষোড়শ প্রহর মহানাম সংকীর্তন।এ ছাড়া ৪দিন ব্যাপি দুপুর রাত মহাপ্রসাদ বিতরণ করা হয়।এতে দুর দুরান্ত হতে হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্হিতে জাক জমকভাবে পালিত হয়।