আব্দুল্লাহ্ আল মারুফ,চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।সোমবার (২৩ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংসদ সদস্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন। এ সময় এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সরকারি সেবাপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।নাগরিক অধিকার, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় রেখে সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।