সুইজারল্যান্ড ও জার্মানিতে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার কোলন বন বিমানবন্দর থেকে তিনি জার্মানি ত্যাগ করেন। এই সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। এ সময় সেখানে জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামারও উপস্থিত ছিলেন।
সূত্র: গালফ বাংলা