সরওয়ার কামাল কক্সবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে চকরিয়ার হালেছা বেগমকে সভাপতি এবং রামুর ফরিদা ইয়াছমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কক্সবাজার পৌরসভার অ্যাডভোকেট রাবেয়া সুলতানা সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া পৌরসভার অ্যাডভোকেট ডলি ছিদ্দিকী যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেকুয়া পৌরসভার সাবিনা ইয়াসমিন ঝিনু সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।এছাড়া নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং সাবেক কাউন্সিলর নাসিম আখতার বকুলকে।দলীয় সূত্রে জানা গেছে, ৫১ সদস্যের এ নতুন কমিটির মাধ্যমে কক্সবাজার জেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।