আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘রোকেয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ (Rokeya Trade International)-এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ঔষধ ও শীতবস্ত্র বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) সকাল ৯টা থেকে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রামপুর, ঘাটিয়া পাড়াস্থ ডলু ব্রিজের পশ্চিম পার্শ্বে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চীনের জিতাইকে বায়োটেক কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড. মেড. সায়েন্স ডিগ্রিধারী অধ্যাপক ডা. জিয়ে ঝাং। অনুষ্ঠানের উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক স্কুল পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ লোকমান হাকিম মানিক।ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এরশাদুল হক চৌধুরী তসলিম,মোহাম্মদ জাবেদ,মোহাম্মদ আলমগীর রুবেল এবং মোহাম্মদ কামরুল হাছান এমরান।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ বলেন,প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় যুব সমাজ এবং সামাজিক সংগঠনগুলো এভাবে মানবিক কাজে এগিয়ে এলে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন সহজতর হবে। ঘাটিয়া পাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের এই মহতী আয়োজন অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানের উদ্বোধক ও সংবর্ধিত অতিথি বক্তব্যে মোহাম্মদ লোকমান হাকিম মানিক বলেন, আর্তমানবতার সেবায় এবং এলাকার অসহায় মানুষের মৌলিক চিকিৎসা ও শীতবস্ত্রের চাহিদা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে। সমাজের বিত্তবান ও সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।ক্যাম্পে আগত শত শত অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া বাছাইকৃত রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, শিশুরোগ, হৃদরোগ, ডায়াবেটিস ও বাত-ব্যথা রোগে অভিজ্ঞ ডা. হুমায়ুন রশীদ,মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন, চর্মরোগ ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ)ডা. অনিক বড়ুয়া,একই প্রতিষ্ঠানের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকলিমা আক্তার,বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সৈয়দ হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং আশ-শেফা আই অ্যান্ড ফ্যাকো সেন্টারের মেডিকেল অফিসার (চক্ষু)ডা. মোহাম্মদ সৌমিম (শামীম)।অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম ব্লাড ডোনেট এসোসিয়েশন (CBDA)। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।