মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার )।
কক্সবাজারে আপন ছোট ভাই হত্যা মামলার চার্জশিটভুক্ত ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ফারুককে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ (সদর কোম্পানি)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার ঝিলংজা লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে বিকেল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) গুলি করে হত্যার অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে আদালত পলাতক আসামি মোঃ ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়েছে।গ্রেপ্তার ফারুক দক্ষিণ জানারঘোনা, ৩ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর এলাকার সিরাজুল হকের ছেলে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১৫ কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।