সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৫ জন মাদক সেবনকারী, চারজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত।গ্রেফতার হওয়া ১৫ জন মাদক সেবনকারী হলেন— আব্দুল গফুর (৪০), মো. নুর বাবু (২৯), মো. খোরশেদ (৩২), মো. মুন্না (৩৫), আমানুল্লাহ (৪৫), মো. তৌহিদুল ইসলাম (২৫), মনসুর আলম (৩২), শাহরিয়ার রহমত কাজল (২৩), জয়নাল আবেদীন (২৪), মো. রায়হান (২১), মবিনুল ইসলাম (২০), আনোয়ার হোসেন মবিন (২১), সেফায়েত হোসেন (২০), তৌহিদুল ইসলাম খোকা (২০) ও মামুনুর রশিদ (২৮)।ওয়ারেন্টভুক্ত গ্রেফতার চারজন হলেন— মীর মোহাম্মদ আলী লেমন, কালা মান্নান, মো. জিসান ও রহমত উল্যাহ। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেফতার তিনজন হলেন— ইমরান হাসান (৩০), ইয়াছিন আরাফাত (২০) ও মো. ইউসুপ (২২)।পুলিশের সরবরাহ করা মামলার তথ্য অনুযায়ী, ইমরান হাসানের বিরুদ্ধে ২০১৮ সালের ৯ মে কক্সবাজার সদর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অপরটিতে অস্ত্র আইনে অভিযোগ রয়েছে।অন্যদিকে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।