সরওয়ার কামাল কক্সবাজার
মহেশখালীতে গ্রাম সংরক্ষণ দল শক্তিশালীকরণ ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ নভেম্বর মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রকল্প পরিচালক ফাহমিদা হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। প্রধান অতিথি ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুবনা ইয়াছমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রাম সংরক্ষণ দলকে আরও সক্রিয় করতে হবে।