নিউজ ডেস্ক
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার নিজস্ব বাসভবনে ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় মুলাদী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা অবশেষে জনসভায় পরিণত হয়। মতবিনিময় সভায় নাসির ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ছাত্র জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছি। বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে নানারকম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। ব্যবসায়ীকভাবেও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি তবুও এলকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সব সময়। দলকে সক্রিয়র রাখতে নিজের সাধ্যমত পৃষ্ঠপোষকতা করেছি। সাধারণ কর্মীরাই হচ্ছে আমার পথ চলার স্পন্ধন। করোনাকালীন সময়ে আমি বসে ছিলাম না, সাধারণ মানুষের পাশে ছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় এসে নারীদের নানারকম সুযোগ-সুবিধা দিচ্ছে। তার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। আমি আশা করি এই ইউনিয়নের প্রতিটি হতদরিদ্র এবং অসহায় নারীরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকরা কৃষি কার্ড পাবেন। ভবিষ্যতে যারা এলাকার মাদক ও অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের পাশে আমি সব সময় রয়েছি। তিনি আরো বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চরকালেখান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের ভোট ও দোয়ায় আমি নির্বাচিত হলে ইউনিয়নের সব হাট বাজারের খাজনা মওকুফ করে দিবো। কোন খেয়া ঘাটের ইজারা প্রথা থাকবে না। সন্ত্রাস ও মাদক নির্মুলে সকলের সহযোগিতায় জিরো ট্রলারেন্স রাখবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশা আল্লাহ দল আমাকে বঞ্চিত করবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের আধুনিক এবং মডেল ইউনিয়ন হিসেবে আমি চরকালেখানকে প্রতিষ্ঠিত করবো এটিই হচ্ছে আমার অঙ্গীকার।