সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের হিমছড়ি ঢালার মুখে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। ১৩ নভেম্বর ঈদগাঁও থানাধীন শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে পুতু ওরফে গুরা পুতুকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শহিদুল ইসলাম ঈদগাঁও উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম শিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি শামসুল আলম ওরফে ভিলেজার শামসুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর হিমছড়ি ঢালার মুখে ডাকাতির ঘটনায় ঈদগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা নম্বর ০৯/১৩০ দায়ের করা হয়। ওই মামলায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।সর্বশেষ অভিযানে শহিদুল ইসলামকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।