মোঃ সোহেল রানা, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরীকে পুনরায় গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বান্দরবান বাজার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।এদিকে তাঁর পুনরায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আওয়ামী লীগের সমর্থকরা।তাঁদের দাবি, এর আগেও একটি মামলায় সাদেক হোসেন চৌধুরীকে দীর্ঘ ৪ মাস ১৯ দিন কারাভোগ করতে হয়েছে। সেই কারাভোগের পর আবারও নতুন মামলায় তাঁর গ্রেফতারের ঘটনায় পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।সাদেক হোসেন চৌধুরী বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছে তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে তাঁর যথাযথ চিকিৎসা, শারীরিক সুস্থতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।