সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশী নাগরিকসহ ০১ জন মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।শুক্রবার ভোররাতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সীমান্তে বিজিবি টহল দল তাদের আটক করে।ভারতের সাথে সুনামগঞ্জ জেলার ১২০ কিলোঃ মিটার সীমান্ত এলাকা থাকায় সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরা এসব সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ০৬ জন বাংলাদেশি নাগরিক ও ০১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।বিজিবি সূএ জানায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) এর বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ০৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকেও আটক করা হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল মানব পাচারের শিকার ২ জন বাংলাদেশি নাগরিক,১ জন মানব পাচারকারী সহ ৩ জনকে আটক করা হয় । এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়।এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারির পরিধি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে।তিনি আরো উল্লেখ করেন,দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো দুষ্কৃতিকারীসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।