নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সজল সরদার শুক্রবার দুপুরে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ – রাজিউন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা সমবেদনা জানিয়েছেন তাদের মধ্যে মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন ঢালী, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মালেক সরদার, মুলাদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খান, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সরদার। এ ছাড়াও স্থানীয় সর্বস্তরের মানুষ সজল সরদারের মৃত্যুতে শোকাভিভূত। সজল সরদার চরকালেখান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মরহুম তোফায়েল আহমেদ সরদারের মেজ ছেলে এবং চরকালেখান ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী আয়াজ উদ্দিন ঢালীর নাতী। শনিবার সকাল ৮ টায় সজল সরদারের নামাজে জানাজা স্থানীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং সরদার বাড়ীর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সজল সরদারের বিদেহী আত্মার মাখফিরাত কামনায় তার বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা খোকন সরদার সকলের নিকট দোয়া কামবা করছেন।