সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশ, বিজিবি ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে অস্ত্র, গুলাবারুদ ও কার্তুজসহ ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ এবং এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গুলাবারুদসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।