মোঃ রিফাত আলী জেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ অ্যাডভোকেট রোকনুজ্জামানের দায়ের করা মামলায় জেলা ও দায়রা জজ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি জমশেদ আমার কাছে পা ধরে ক্ষমা প্রার্থনা করেন।আমি মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর প্রতি সহানুভূতি দেখিয়ে তাঁকে ক্ষমা করে দিই। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।আমি বিশ্বাস করি, প্রতিশোধ নয়—ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতাই মানুষের প্রকৃত মহত্ত্বের পরিচয়।মানুষের জীবনে সম্মান ও অসম্মান, প্রাপ্তি ও অপ্রাপ্তি সবই মহান আল্লাহর ইচ্ছায়। রিজিক ও সম্মানের মালিক একমাত্র মহান আল্লাহ।আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাশীল ও মানবিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।