সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) পুলিশের পাঠানো তথ্যে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, ছিনতাইকারী ১ জন, মাদক সেবনকারী ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবরাং এলাকার মোহাম্মদ আলম (৫২), পিএমখালীর দিদারুল আলম (৩২) ও জাহাঙ্গীর আলম (৩৬)। ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার হয়েছেন শহরের পেশকারপাড়ার মাঈন উদ্দিন ওরফে জিয়া (৩৩)।এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মোস্তাক আহাম্মদ (৩৩), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাসির উদ্দিন এবং নিয়মিত মামলায় মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুন (২৮) ও আরিফ উল্লাহ (৪০) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুনের বিরুদ্ধে হত্যা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।