সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনে, চারজন মাদক সেবনের অভিযোগে এবং ১১ জন বিভিন্ন অপরাধের মামলার আসামি।১১ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার উজির আলী (৪০)। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—কক্সবাজার পৌরসভার টেকপাড়ার খোরশেদ (২৭), সমিতিপাড়ার নুরুল আমিন (২২), পেকুয়ার পশ্চিম কুতুবপাড়ার মো. রুবেল (২০) এবং বাহারছড়ার সাংস্কৃতিক কেন্দ্র এলাকার মো. ফারুক (১৮)।বিভিন্ন অপরাধে গ্রেপ্তার অপর ১১ জন হলেন—মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।