মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
তোমার মনের জমানো
লুকায়িত কথা আছে যতো।
আমার মনে নেই কোন ক্ষত
সম্পর্কে সীমারেখা নির্দিষ্ট।
যাহা তুমি ইতি কথার চিঠি দিয়ে
জানিয়ে দিয়েছো করেছো সাদৃশ্য।
কালো বলপেনে নিজ হাতের লেখায়
সাদা পাতার হলুদ খামে নিমজ্জিত।
স্মৃতির প্রতিচ্ছবি রূপকথাতে ভাসে কাহিনি
চিঠির ডাকপিয়ন ছিলে আমি আর তুমি।
স্মৃতির পাতায় অল্প কথার গল্প টেনে
বলছো চারপাশের বসন্তদিনের মতো।
আমার হৃদয়ে ক্ষত নেই তাতে
আমি ও ভালো আছি বেশ।
তোমাকে ছাড়া আনন্দ
আড্ডায় উপভোগে কাটছে রেশ।
অসীম সীমানার ভেতর
খুঁজে পাই তোমারী পরশ।
মনের মধ্যে সুখ দুঃখের হিসাবে
হোক না কিছুটা স্বস্তির মুহূর্ত।
খুঁজে নিবো প্রকৃতির অপরুপ সাজে
মন্দ কিছু বলিনা কোন কাজে।
বাজে অভ্যাস কখন ছেড়েছি রোজে
আমাকে এখনো কি মনে পড়ে।
রাত্রি দুপুর সকাল সন্ধার
গোধুলির আলো-আঁধারে।
তবুও এই ভেবে সুখ কুড়াও
পরাধীনতার শিকলে বাঁধা।
বন্ধি জীবনের পথচলায় পরিবর্তনে
ফিরে পেলে নতুন দিগন্তের।
ফুটন্ত গোলাপের সুবাসিত
পাপড়িতে নতুনত্ব কিছু।
ছুটে চলিও না আমার পিছু
আমাকে এ জনমে শত বাঁধনে।
মায়ার জালে ক্ষণে ক্ষণে ছায়া হয়ে
ফেরাতে পারবে না কোন কিছু।
আমার মনে নেই ক্ষত
কথা ছিলো যতো।
তোমাকে বিনয়ের সাথে বলছি
ভালো কাজ আছে যতো।
আপন মনের গহীনে
অবিরত করছি ততো।
মোর মনে প্রচুর পরিমাণ আছে
ভালোবাসার পরশে জুড়িয়ে ধৈর্য।
সময়ের ব্যবধানে এগিয়ে চলছি তবুও
আমার মনে নেই ক্ষত।