মুরাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছেন রাজীবপুর থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজীবপুর সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সামছুল আলম রাজীবপুর উপজেলা যুবলীগের সহসভাপতি এবং সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার বাড়ী শিবেরডাঙ্গী পূর্বপাড়া গ্রামের মো. মনছের আলীর পুত্র ।রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।