মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহিদ হাসানকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার ডিএমপির ভাটারা থানাধীন বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে সহায়তা করার কারণে জাহিদ হাসানের ওপর শত্রুতাবশত ক্ষুব্ধ ছিল অভিযুক্তরা। গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া থানাধীন মথুর ডাঙ্গা (সুজানগর) মিতালী ক্লাবের সামনে সাইফুল আলম ড্যানি, সজল, মুন্না, সাজু, সেলিম, সোহাগ ও ওয়াদুদসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন এবং পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-১০, তারিখ: ০৮/১১/২০২৬) দায়ের করেন।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহী-এর একটি চৌকস দল এবং এসআরবি-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ অভিযানে ড্যানিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এ হামলার ঘটনার কথা স্বীকার করেছে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপির বিমানবন্দর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।