সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৯ই নভেম্বর মহেশখালী মডেল হাইস্কুল মাঠে সিপিপি মহেশখালী উপজেলা টিম লিডার আক্তার কামাল চৌধুরীর সভাপতিত্বে ইউনিট টিম লিডার আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন-ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কক্সবাজারের উপপরিচালক মনির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল কাদের বাবুল, মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রামপ্রসাদ দাশ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দু রহিম বিকম, সিপিপি উপজেলা টিম লিডার, জেলা ও উপজেলা বি এনপি নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ মহড়ায় ঘূর্ণিঝড়ের আগে এবং পরে সিপিপি স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে অবহিত করা হয়।