মোঃ আঃ লতিফ মিয়া,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ইতিমধ্যে সখিপুর-বাসাইলের অসংখ্য স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বিভিন্ন স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবনের কাজ শুরু হয়েছে। ইমাম-মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মন্দির-প্যাগোডার পুরোহিত সকলকে নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্দিক থেকে বাংলাদেশকে গড়বার জন্য কাজ করে যাচ্ছেন।মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতাই রক্ষা করেননি, ক্রান্তিলগ্নে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক পুনর্গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুসংহত অগ্রগতির মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রাষ্ট্রচিন্তা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।সখিপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ রোববার (০৮ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি এসব কথা বলেন।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মো: নাসির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি বি এম বজলুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কবির হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আযম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনি, সব দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ ইসলাম অন্তরসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।