সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ই নভেম্বর বিকাল ৩টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী- কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, কৃষি অফিসার পরিমল চন্দ্র পাল, মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।