সরওয়ার কামাল কক্সবাজার
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর সকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ জেড এম সেলিমের সভাপতিত্বে এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা অংশ নেন।প্রশিক্ষণে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।