এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর মহিলা কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান।সভায় অভিভাবক সদস্য মো. তজিম ফকির ও শিক্ষক প্রতিনিধি মো. হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি ও মো. আশরাফুজ্জামান মাসুদ, সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সভাপতি মোঃ এনামুল হক। সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মো. জাকিরুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ সময় ছাত্রীদের পিকনিকে যাওয়ার দাবি এবং নিয়মিত লাইব্রেরি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।