সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছেলে ও মেয়ের প্রেমের বিষয়কে কেন্দ্র করে করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মাহতাব মিয়ার লোকজনের সাথে একই ইউনিয়নের হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।আজ বুধবার বিকেলে দুই গ্রামের ছেলে এবং মেয়ের প্রেমের সম্পর্ক কে নিয়ে উভয় লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দেশীয় দাঁড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে স্হানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্হিতি নিয়ন্ত্রণে রয়েছে।