ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমকে গ্রেপ্তার করেন চট্টগ্রাম খুলশী থানার পুলিশ।থানা সুত্রে জানা যায়,মঙ্গলবার (৩রা নভেম্বর)রাত ৮টায় জিইসির মোড়স্হ কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে গোপন বৈঠকের খবর পেয়ে খুলশী থানার বিশেষ পুলিশ টিম অভিযান চালিয়ে ঘটনা স্হল হতে তাকে গ্রেপ্তার করে।তিনি একটানা কয়েক বছর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন কালে ক্ষমতার অপব্যবহার, দূর্নীতি,হয়রানি,নির্যাতনের অভিযোগে পটিয়া বাকলিয়া সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে।খুলশী থানার উপ-পরিদর্শক মো: নাসিম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বিধায় তাকে পুলিশ গ্রেফতার করে।