সরওয়ার কামাল কক্সবাজার-
ঈদগাঁও বাস স্টেশনের ব্রিকফিল্ড সংলগ্ন নাসি খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।অভিযানকালে মেসার্স মিতু আনু মিয়া সিকদারের ছেলে হুমায়ুন করিম সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। এ সময় হুমায়ুন করিম সিকদার দাবি করেন যে, ড্রেজার মেশিনটি তাঁর নয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষার্থে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে