ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড,বাহুলী গ্রামে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে(৩০শে অক্টোবর,শুক্রবার)সকালে পড়ে থাকা খন্ডিত অজ্ঞাত মহিলা লাশের পরিচয় পাওয়া যায়।মহিলাটির নাম আনোয়ারা বেগম,(৪০)স্বামী মুহাম্মদ ইয়াছিন,তাদের ৩ছেলে,২মেয়ে রয়েছে।সে কক্সবাজার জেলার কুতুপালং মধুছড়া রোহিঙ্গা ৩নং ক্যাম্পে বসবাস করে আসছে।ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই অসীম ধর বলেন,সম্ভবত আনোয়ারা বেগম বিনাটিকেটে ট্রেন ভ্রমণ করতে গিয়ে ট্রেনের দরজা র মুখে বসেছিলেন,হয়তো অসাবধান বশত ট্রেনের ঝাকুনি খেয়ে চলন্ত ট্রেন থেকে পরে নিহত হয়।তার মানসিক ভারসাম্যর কিছুই পাওয়া যায় নি। সে পরিপূর্ণ সুস্থ।