মুরাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের আওয়ামী যুবলীগের রাজীবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খবির উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে চর রাজীবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার খবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মৃত নজিম উদ্দিন মেম্বারের ছেলে।চর রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।এর আগেও রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ছিলেন খবির উদ্দিন।