সেই তুমি আমার নয়ন মনি।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- চোখের আড়ালে লুকিয়ে থাকা
রোদের আলোর কণিকায় দৃষ্টি
তোমার রূপ গুনের প্রসংশায়
পৃথিবীর বুকে ধন্য মনে করছি।
- সেই তুমি আমার নয়ন মনি
তুমি চোখের বিস্ময় পলকে এক
ডানাকাটা নীলিমার প্রতিচ্ছবি
আমার হৃদয়ে তোমার নামটি জানি।
- তুমি চোখের আড়াল হতে পারো
আমার মনের আড়ালে কখনো নয়
মন মহাজন সবসময়ই তোমার কথা কয় সারাক্ষণ মনকে ছুঁয়ে মনকে বারবার বলি।
- মনকে যদি প্রশ্ন করি কে তোমার আপন
মন বলে যে তোমার মনের গভীরে বসত করে
সেই তুমি আমার নয়ন মনি আপন মনে চলি
তোমাকে নিয়ে ভাবনার তীরতে ডুবে আছি।