সরওয়ার কামাল কক্সবাজার
মহেশখালীতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৬ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও মহেশখালী উপজেলা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ছালামত উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, সহকারী উপজেলা হিসাব কর্মকর্তা মো. নছর উল্লাহ এবং শিক্ষক আমিনুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এতে তাঁদের নেতৃত্ব বিকাশ, আর্থিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।