সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরছড়া জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে চেক বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট।সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুমিরছড়া জেলে পাড়ায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সুরাইয়া আক্তার সুইটি। উপস্থিত ছিলেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ। প্রকৌশলী সাইফুদ্দিন সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী। বাংলাদেশ রেডক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের সহকারী পরিচালক নাসরীন আকতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসাইন সাবেক চেয়ারম্যান বড়ঘোপ। কুতুবদিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি জনাব জালাল আহমেদ সাবেক চেয়ারম্যান কৈয়ারবিল, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান দক্ষিণ ধুরুং। সদস্য সচিব এম এ সালাম কুতুবী। লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আকতার হোসাইন চেয়ারম্যান লেমশীখালী। উপজেলা বিএনপি সদস্য আবু মুছা কুতুবী। কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৈয়ারবিল। বড়ঘোপ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম। দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুল হাসান সিকদার কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সেচ্ছাসেবল দলের আহবায়ক ইউছুফ নবী। লেমশীখালী বিএনপি সাধারণ সম্পাদক জাফর আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠন ইউনিয়ন নেতৃবৃন্দ।জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ২০ হাজার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।