মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যংয়ের একটি অভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. ইরফান ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে।অভিযানকালে তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, পাঁচ অস্ট্রেলীয় ডলার এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।