আমি জীবন যুদ্ধে একলা।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- আকাশটা মেঘলা দাড়িয়ে আছি একলা
চারিদিকে ঘন বর্ষা পাচ্ছি না কোন ভরসা
মনের মধ্যে জমে আছে যত শত কল্পনা
এবার কে দিবে আমায় একটু শান্তনা।
- আমি যে অপেক্ষায় আছি পাশে পেলাম না
তোমার জন্য পথ চেয়ে বসে আছি একলা
বুক ভরা ভালোবাসা বিলিয়ে দিতে চাই
না পাওয়ায় পাচ্ছি শুধু অশান্তির যন্ত্রণা।
- কাটতে লাগলো রাত্রি দিন দেখা প্রতিদিন
হঠাৎ এলো ঘন কুয়াশা সোনালী রোদে আকাশের তাবে পুড়ছি আমি আজও একলা
তোমার জন্য অপেক্ষায় তা কি তুমি বুঝনা।
- বাহিরে তাকিয়ে দেখি তোমারি মুখখানির ছবি
হঠাৎ আমায় কেন একলা করে চলে গেলে
তা না জানি কোন অপরাধের অপরাধী করে
মনে মনে ভাবি আমি যে একলা পথের পথিক।
- বুঝি না তোমার চেয়ে অধিক আমি একলা নই
ভাবি তুমি আমার সাথী আমি অন্ধকারে আছি
তুমিহীনা নেই তো ঘরে বাতি আমি রই একলা
তোমার হৃদয় জুড়ে আমার নেই জায়গা।
- আজ অবদি চলার পথে নয় আমার অজানা আর জোর করে তো মনের খবর যায়না জানা সবসময় তুমি ভালো থাকো সুখে থাকো প্রিয় এটাই আমার স্রষ্টার কাছে প্রথম প্রত্যাশা প্রার্থনা।
- যতদিন বেঁচে আছি আমাকে অবহেলা করিওনা
দিও না আর আমাকে মনের দিকে কষ্ট বেদনা
তোমার দেওয়া রাগ অভিমান সইতে পারি না
আমি জীবন যুদ্ধে একলা আর যন্ত্রণা দিও না।