দুজনের সম্পর্কের দুরত্বের বহিঃপ্রকাশ ঘটবে।
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- আমি তোমাকে হারিয়েছি ঠিকই
কিন্তু তোমার মাঝেই নিজেকে খুজে পাই
চুপ আছি কারন কষ্টটা বোঝানোর মত নয়
তুমি নেই তবুও মায়াটা হৃদয়ে বহমান আছে।
- কিছু স্মৃতি ভুলে যাওয়া যায় না মনে রয়
অহংকার পতনের মুল করো না এমন ভুল
আজকে মুল্যায়ন করলে না একদিন মুল্য বুঝবে
সেদিন আমাকে তুমি খুঁজলেও খুঁজে পাবে না।
- দৃষ্টিতে সবকিছু চকচক করলেই সোনা হয় না
ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই সফল
কোনটা আসল কোনটা নকল এটা বুঝতে হয়
হয়তো সবকিছু বোঝানার ক্ষমতা আমার নেই।
- ইচ্ছে থাকলে উপায় হয় সেটা তুমি বুঝলে না
জানি আমি হারিয়ে গেলে তোমার বুদ্ধি বাড়বে
সেদিন আমাকে পাওয়ার জন্য তুমিও কাঁদবে
দুজনের সম্পর্কের দুরত্বের বহিঃপ্রকাশ ঘটবে।