- কলমে ঃ-নাজিম উদ্দিন।
নরবরে দেহটারে
কি করে বুঝাই,
ঘুনে ধরা শরীরটা
করে তবু বড়াই।
হাঁটু ব্যথা করে মোর
হাটা বড় কষ্ট,
জোর করে হেঁটে হেঁটে
হাঁটু হলো নষ্ট।
চিকিৎসা করি নাই
টাকা নেই পকেটে,
সেবা নেই হাসপাতালে
দালালদের দাপটে।
বুড়ো আমি বোঝা আমি
সবার কাছে,
বুড়ো হবে সব লোক
কেউ নাহি বোঝে।
হরদম সব লোক
এক নাহি রবে,
প্রকৃতির কষাঘাতে
সবে বুড়ো হবে।