ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় চালককে ইনজেকশন পুশের মাধ্যমে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট করে নিয়ে যায় লুটেরা।বুধবার(২১ই অক্টোবর) ভোর সকালে পটিয়া মনসা বাদাম তল কর্ভাটভ্যন চালক আলমগীরের অচেতন দেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে ঘটনা ছড়িয়ে পড়ে।বুধবার বিকেলে কালুরঘাট সেতুর নীচে কর্ভাটভ্যনটি(যশোর-ট-১১-৪৬৫৭)পাওয়া গেলে ও চিনির বস্তা উধাও।ঘটনার সুত্র ধরে পটিয়া থানার পুলিশ তদন্তে নেমে গোপন সুত্রে খবর পায় চিনি বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন চাম্বি মফিজ বাজারের দোকানে।সাথে সাথে পটিয়া থানার পুলিশ ও আজিজ নগর পুলিশ ফাঁড়ি রাত ৭টা হতে ১০টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে বাজার হতে ১৪৪বস্তা চিনি উদ্ধার করে।
খাতুনগন্জ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান,মেঘনা সুগার মিল হতে ২৮টন চিনি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা দেয় চালক আলমগীর।১৩টন চিনি চট্টগ্রাম নাসিরাবাদ ফ্যক্টরীতে বাকি ১৫টন পটিয়া ফুলকলি ফ্যক্টরীতে দেয়ার কথা।নাসিরাবাদ ফ্যক্টরীতে চিনি দিলেও পটিয়া ফুলকলিতে পৌঁছার আগেই চিনি লুট হয়ে যায়।যার মূল্য ১৬লাখ টাকা।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,খবর পাওয়ার সাথে সাথে তদন্তে নেমে পড়ে পুলিশ টিম এবং বান্দরবান থেকে কিছু চিনি উদ্ধার হয়।বাকী চিনি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।