আবদুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে সাতকানিয়া থানা পুলিশ।বুধবার (২১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ঢেমশা গ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ভোরের দিকে সাতকানিয়া থানার এসআই (নিঃ) মঈন হোসেন ও এসআই (নিঃ) মোহাম্মদ জহির আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত রৌডিকালীন ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ধর্মপুর ইউনিয়ন এলাকায় কিছু ব্যক্তি ডাম্পার ট্রাকযোগে অবৈধভাবে দেশীয় তৈরি চোলাই মদ বহন করে নিয়ে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে উপরিউক্ত অফিসারগণ সাতকানীনধীন ১২নং ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামপাড়া গ্রামের হরিদিরণের পেছনের বাদল শর্মার বাড়ির পাশের রাস্তার ওপর উপস্থিত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় একটি ডাম্পার ট্রাককে ধাওয়া করলে চালকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে উপস্থিত লোকজনের সম্মুখে ডাম্পার ট্রাকটি তল্লাশি করে গাড়ির পেছন থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দতালিকা মূলে জব্দ করা হয়।এ ঘটনায় এসআই (নিঃ) মঈন হোসেন বাদী হয়ে ডাম্পার ট্রাকের চালকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর- ২৯, তারিখ- ২১/১০/২০২৬) রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম জানান: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক থেকে ৫১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সাতকানিয়াকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।