ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় কর্ভাটভ্যানের চালক আলমগীর (৪৫)কে অচেতন করে ১৫টন ভর্তি চিনি সহ কর্ভাটভ্যানটি লুট করে নিয়ে যায়।বুধবার (২১ই অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মনসা বাদাম তল রাস্তার পাশে আলমগীরের অচেতন দেহ পড়ে থাকতে দেখে অপর কর্ভাটভ্যান চালক আবুল কালাম দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা,শামা বলেন, তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে।জ্ঞান ফিরতে সময় লাগবে।কর্ভাটভ্যানের মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট স্বতাধীকারি জাকির হোসেন বলেন,মঙ্গলবার রাত ৯টায় পটিয়া ফুলকলি ফ্যাক্টরী হতে ১৫টন চিনি নিয়ে চট্টগ্রামে ফিরবেন।রাত ১১টায় বলেন, মইজ্যারটেক গাড়ি ক্রটি দেখা যাচ্ছে।পরেরদিন খবর পায় তার অচেতন দেহ রাস্তায় পড়ে আছে।চিনি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন,ঘটনার সাথে সে জড়িত,কারণ মঙ্গলবার সে বিভিন্ন অজুহাত ও গাড়ি ক্রুটির কথা বলে,বুধবারে ঘটনা ঘটে।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,এখনো লিখিত অভিযোগ পায়নি,তারপর ও আমার টিম তদন্ত কাজে নেমে পড়েছে।
১৫টন চিনি,প্রায় ১৬লাখ টাকার বহনকারী লুট হওয়া কর্ভাটভ্যানটির চালক আলমগীর চাদঁপুর জেলার আনোয়ার হোসেনের পুত্র।