এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক মাকে ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারের (৩০) পিতা লোকমান সরদার এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০:০০টার দিকে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার মাঠ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে নেশা করার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত উদ্দিন পালিয়ে যান।পরে খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশ গ্রিল কেটে সেখানে প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।