এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা-সিরাজগঞ্জ) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ শাড়ি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার ভুমি মাহমুদা সুলতানা, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মনজুরুল হাসান মাসুদ। বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি ও আশরাফুজ্জামান মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. জিয়াউর রহমান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উক্ত শাড়ী বিতরন শেষে এমপি আরিফা সুলতানা রুমা ও তার সফরসঙ্গীরা ফরিদপুর উপজেলায় সকল প্রতিমা পরিদর্শন করেন।